Dhaka Mail Logo

চাকরি

রিসার্চ অ্যানালিস্ট নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক

চাকরি ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

এনআরবিসি ব্যাংক পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া ক্যাপিটাল মার্কেট, শেয়ার বাজার ও পুঁজিবাজার সংক্রান্ত কার্যক্রমে অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড

পদের নাম: রিসার্চ অ্যানালিস্ট

পদসংখ্যা:

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: ক্যাপিটাল মার্কেট, শেয়ার বাজার ও পুঁজিবাজার সংক্রান্ত কার্যক্রমে অভিজ্ঞতা ও দক্ষতা

দায়িত্বসমূহ

আর্থিক বিবরণী, বাজারের গতিপ্রকৃতি এবং সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করা।

আরও পড়ুন: ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট খুঁজছে এনসিসি ব্যাংক, লাগবে যেসব যোগ্যতা

তালিকাভুক্ত সিকিউরিটিজ (শেয়ার/বন্ড), বিভিন্ন খাত এবং সামগ্রিক অর্থনীতির ওপর গবেষণা প্রতিবেদন তৈরি করা।

গ্রাহক এবং উর্ধ্বতন ব্যবস্থাপনাকে তথ্যের ভিত্তিতে মতামত ও পরামর্শ প্রদান করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ