Dhaka Mail Logo

চাকরি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় চাকরি, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডাটা প্রটেকশন অ্যান্ড সাইবারসিকিউরিটি এক্সপার্ট পদে চাকরি দেবে। প্রার্থীকে অবশ্যই ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সাইন্স, সাইবারসিকিউরিটি, ইনফরমেশন সিস্টেমস বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ইনোভেটিভ পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)

বিভাগ: এফএও রিপ্রেজেন্টেশন ইন বাংলাদেশ (এফএওবিডি)

পদের নাম: ডাটা প্রটেকশন অ্যান্ড সাইবারসিকিউরিটি এক্সপার্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ৬ মাস, তবে মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে

শিক্ষাগত যোগ্যতা: ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সাইন্স, সাইবারসিকিউরিটি বা ইনফরমেশন সিস্টেমসে স্নাতকোত্তর।

অন্যান্য যোগ্যতা

ইংরেজিতে লেভেল সি দক্ষতা থাকতে হবে।

ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ই-ভাউচার সিস্টেম ও সাইবারসিকিউরিটি কমপ্লায়েন্সে অভিজ্ঞ হতে হবে।

অভিজ্ঞতা: ৮ বছর

দায়িত্বসমূহ

কেওয়াইসি সুবিধাযুক্ত বেনিফিশিয়ারি রেজিস্ট্রি চালুর ক্ষেত্রে ডাটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা পর্যালোচনা করা।

প্রস্তাবিত ই-ভাউচার ডেলিভারি মডেলে পর্যাপ্ত ডাটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটি ব্যবস্থা রয়েছে কি না তা পর্যালোচনা করা।

প্রস্তাবিত ডিজিটাল সমাধানগুলো এফএও-র অভ্যন্তরীণ আইসিটি ও সিএসআই সিকিউরিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী কি না তা নিশ্চিত করা।

আরও পড়ুন: টেকনিক্যাল ম্যানেজার খুঁজছে সেভ দ্য চিলড্রেন

ই-ভাউচার সিস্টেমের ডাটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটি ঝুঁকি কমানোর বিষয়ে বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা প্রদান।

এফএও কর্তৃক অর্পিত সাইবার সিকিউরিটি সম্পর্কিত অন্যান্য কারিগরি দায়িত্ব পালন করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ, বাংলাদেশি নাগরিক বা বাংলাদেশে ওয়ার্ক পারমিট রয়েছে এমন ব্যক্তি

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬

আবেদনের সময়সীমা: ১২ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ