Dhaka Mail Logo

চাকরি

প্রফেসর নেবে আদ্-দ্বীন হাসপাতাল, থাকছে পেশাগত উন্নতির সুযোগ

চাকরি ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম

আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক মেডিকেল কলেজ হাসপাতাল প্রফেসর/অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল মেডিসিন বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই এমবিবিএস, এমডি/এফসিপিএস বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্যারিস্টার রফিক-উল হক মেডিকেল কলেজ হাসপাতাল

বিভাগ: ইন্টারনাল মেডিসিন

পদের নাম: প্রফেসর/অ্যাসোসিয়েট প্রফেসর

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, এমডি/এফসিপিএস বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্বসমূহ

মেডিক্যাল কলেজের ইন্টারনাল মেডিসিন বিভাগে শিক্ষকতা।

শিক্ষার্থীদের পাঠদান, ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও একাডেমিক নির্দেশনা প্রদান ।

হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করা ও ইনডোর-আউটডোর রোগী পর্যবেক্ষণ করা।

বিভাগীয় প্রোটোকল, গবেষণা ও প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা।

আরও পড়ুন: বিভিন্ন বিভাগে চিকিৎসক নেবে আদ্-দ্বীন হাসপাতাল 

হাসপাতালের নিয়ম অনুযায়ী নিয়মিত রাউন্ড দেওয়া ও ডিউটি নিশ্চিত করা।

প্রার্থীর ধরন: নারী, পুরুষ

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: স্ট্যান্ডার্ড সেলারি প্যাকেজ, ২ উৎসব বোনাস ও পেশাগত উন্নতির সুযোগ।

কর্মস্থল: জুরাইন, পোস্তগোলা, ঢাকা

আবেদন যেভাবে: ই-মেইল/অনলাইন

ই-মেইল ঠিকানা: hrd@ad-din.org, ই-মেইলে আবেদনের সময় অবশ্যই সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ৮ আগস্ট ২০২৬

অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ