Dhaka Mail Logo

চাকরি

ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট খুঁজছে এনসিসি ব্যাংক, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির সিএমএসএমই ডিভিশনে ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট: ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট (অফিসার-এসইও) পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ব্যবসায় শিক্ষা ক্যাটাগরিতে এমবিএ, এমবিএম, মাস্টার্স বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি

বিভাগ: সিএমএসএমই ডিভিশন

পদের নাম: ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট: ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট (অফিসার-এসইও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা ক্যাটাগরিতে এমবিএ, এমবিএম, মাস্টার্স বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ব্যাংকিং ডিপ্লোমাধারী এবং বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এমটিও অথবা পিও ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: সর্বনিম্ন ৩ বছর

দায়িত্বসমূহ

সিএমএসএমই বিনিয়োগ প্রস্তাবনা, নীতিমালা ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও পরীক্ষা করা।

আর্থিক বিবরণী, ক্যাশ ফ্লো, ঋণ পরিশোধের ক্ষমতা এবং ব্যবসায়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করা।

বাংলাদেশ ব্যাংক রেগুলেশন, অভ্যন্তরীণ বিনিয়োগ নীতি ও শরীয়াহ গাইডলাইন নিশ্চিত করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: টেকনিক্যাল ম্যানেজার খুঁজছে সেভ দ্য চিলড্রেন

বয়সসীমা: নির্ধারিত নয়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ৩১ জুলাই ২০২৬

আবেদনের সময়সীমা: ১১ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ