Dhaka Mail Logo

চাকরি

টেকনিক্যাল ম্যানেজার খুঁজছে সেভ দ্য চিলড্রেন

চাকরি ডেস্ক

৩১ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

সেভ দ্য চিলড্রেন তাদের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাম্পেইন প্রজেক্টের জন্য টেকনিক্যাল স্পেশালিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ডেভেলপমেন্ট স্টাডিজ, মাস মিডিয়া, অ্যানথ্রোপোলজি, সোশাল ওয়েলফেয়ার, জেন্ডার স্টাডিজ বা সোশাল সাইন্স সম্পর্কিত যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

প্রজেক্ট: এসডব্লিউওসিসিএইচএআর প্রজেক্ট

save_the_children

বিভাগ: অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাম্পেইন

পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট 

পদসংখ্যা:

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: ১ বছর

শিক্ষাগত যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, মাস মিডিয়া, অ্যানথ্রোপোলজি, সোশাল ওয়েলফেয়ার, জেন্ডার স্টাডিজ বা সোশাল সাইন্স সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর।

অন্যান্য যোগ্যতা

যুব উন্নয়ন, ইয়ুথ নেটওয়ার্ক ও পার্টনারশিপ ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে।

প্রজেক্টের জন্য অধিকাংশ সময় ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ৫ বছর

দায়িত্বসমূহ

সামাজিক পরিবর্তন ও অ্যাডভোকেসি সম্পর্কিত ক্যাম্পেইন পরিকল্পনা ও বাস্তবায়ন করা।

নারী অধিকার, জেন্ডার সমতা এবং সামাজিক পরিবর্তন সংক্রান্ত কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান।

পার্টনার সংস্থাসমূহ ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয়।

আরও পড়ুন: স্নাতক পাসেই ব্র্যাকে চাকরি, এডুকেশন প্রোগ্রামে নিয়োগ

যুবভিত্তিক সংগঠন এবং নেটওয়ার্কসমূহের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা।

ট্রেনিং, ওয়ার্কশপ ও সংলাপের আয়োজন করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৮ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ