Dhaka Mail Logo

চাকরি

৪ ক্যাটাগরিতে অফিসার ক্যাডেট নেবে বাংলাদেশ সেনাবাহিনী

চাকরি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী ৪ ক্যাটাগরিতে অফিসার ক্যাডেট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সে এই নিয়োগ হবে। আগ্রহীদের ২৪ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম ও বিবরণ

পদের নাম: অফিসার ক্যাডেট

পদসংখ্যা: নির্ধারিত নয়

বিভাগসমূহ

১. সিগন্যালস কোর

প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই)/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।

২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর

প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিষয়ের ওপরস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।

৩. আর্মি এডুকেশন কোর (এইসি)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিকেল ফিজিসিস্ট বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে কমপক্ষে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।

৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি)

প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc, Vet. Sci. & A.H/DVM/B.Sc., AH (Hons) এ সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা

পুরুষ: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) 

নারী: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)

ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থা

পুরুষ: অবিবাহিত, তবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সে সব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

নারী: অবিবাহিতা/বিবাহিতা

বেতন: সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী

আবেদনের অযোগ্যতা

১. সেনা/নৌ/বিমানবাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি/প্রশিক্ষণ হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।

আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাসেই ১১ জনকে চাকরি দেবে বাংলাদেশ পুলিশ

২. আইএসএসবি (আইএসএসবি) কর্তৃক ২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (তবে একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)।  তবে ৫ বছর আগে যারা ২ বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত হয়েছেন তারাও আবেদন করতে পারবেন।

৩. যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।

৪. দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন ফি: ৫০০ টাকা

আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬

আবেদনের সময়সীমা: ২৪ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ