চাকরি ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম
বাংলাদেশ নৌবাহিনীর অধীনে চিটাগাং ড্রাই ডক লিমিটেড ২ পদে নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আবেদনের সময়সীমা ২৩ আগস্ট ২০০৬।
পদের নাম ও বিবরণ
১. পদের নাম: কল্যাণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ন্যূনতম ৪ বছর, তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য ন্যূনতম ২ বছর
বেতন গ্রেড: ৯ম
২. পদের নাম: সুপারভাইজার (যান্ত্রিক)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি বিষয়ে ট্রেড কোর্স/ভোকেশনাল/সমমান পাস
অভিজ্ঞতা: ১০ বছর
আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে বিআইএফএফএল
বেতন গ্রেড: ১২তম
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী’ বরাবর প্রেরণ করতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা
আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট ২০২৬, বিকাল ৪টা ৩০ মিনিট
নির্দেশনা
মানবসম্পদ, প্রশিক্ষণ ও কল্যাণ কর্মকর্তা পদে ইতোমধ্যেই যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
নির্ধারিত আবেদন ফরম প্রতিষ্ঠান থেকে সরাসরি অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ