চাকরি ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১১:৩৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রাফট ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাসসহ স্নাতক/সমমান ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের ডাকযোগে বা সরাসরি আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়
বিভাগ: লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট
পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল)
পদসংখ্যা: ১
চাকরির ধরন: সরকারি, স্থায়ী
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাসসহ স্নাতক/সমমান ডিগ্রি (সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৭৫)। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা: অন্তত ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর
দায়িত্বসমূহ
মেকানিক্যাল ল্যাব বা ওয়ার্কশপের কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসে সহায়তা করা।
ইন্সট্রুমেন্ট ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও সচল রাখা।
আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাসেই ১১ জনকে চাকরি দেবে বাংলাদেশ পুলিশ
ইনস্টিটিউট কর্তৃক অর্পিত প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পাদন করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: ১১,০০০ - ২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ডাকযোগে বা সরাসরি
আবেদন ফি: ৩০০ টাকা
আবেদনের সময়সীমা: ১৮ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ