চাকরি ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১১:১৫ এএম
বাংলাদেশ পুলিশ একাডেমী অফিস সহায়ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অষ্টম শ্রেণি পাসেই ১১ জনকে চাকরি দেওয়া হবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী
বিভাগ: প্রিন্সিপালের কার্যালয়
পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)
পদসংখ্যা: ১১
চাকরির ধরন: সরকারি, অস্থায়ী
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
অভিজ্ঞতা: উল্লেখ নেই
দায়িত্বসমূহ
দাপ্তরিক নথি ও ফাইলপত্র সংরক্ষণ ও আদান-প্রদানে সহায়তা করা।
কার্যালয়ের দৈনন্দিন দাপ্তরিক কাজে সহায়তা করা।
ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত অন্যান্য কাজ সম্পাদন করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২৮ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে
অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
অন্যান্য সুবিধা: সরকারি বিধি অনুযায়ী
আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে বিআইএফএফএল
কর্মস্থল: রাজশাহী (সারদা)
আবেদন যেভাবে: ডাকযোগে (প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী বরাবর)
আবেদন ফি: ১০০ টাকা (অফেরতযোগ্য)
নির্দেশনা
নির্ধারিত আবেদন ফর্ম স্বহস্তে পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি,
জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা: ২৮ আগস্ট ২০২৬, বিকাল ৪ টা পর্যন্ত
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ