চাকরি ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম
ট্রাস্ট ব্যাংক লিমিটেড প্রোডাক্ট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী নারী-পুরুষ এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম: প্রোডাক্ট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট (অফিসার-সিনিয়র প্রিন্সিপাল অফিসার)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: ২ বছর
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস প্যাকেজ এবং এআই টুলস সম্পর্কে ভালো জ্ঞান
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে অ্যাকশনএইডে চাকরি
বয়সসীমা: ২৫-৬০ বছর
বেতন: ৩০,০০০-৬০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ২৩ জুলাই ২০২৬
আবেদনের সময়সীমা: ৬ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ