চাকরি ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম
অ্যাকশনএইড বাংলাদেশ তাদের পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট (পিপিডি) টিমে ম্যানেজার নিয়োগ দেবে। টিমের ইনস্টিটিউশনাল অ্যান্ড হাই ভ্যালু ফান্ডিং ইউনিটে এই নিয়োগ হবে। তবে প্রার্থীকে অবশ্যই সামাজিক বিজ্ঞান, মানবিক শাখা বা উন্নয়ন সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ
বিভাগ: রিসোর্স মোবিলাইজেশন
পদের নাম: ম্যানেজার–ইনস্টিটিউশনাল অ্যান্ড হাই ভ্যালু ফান্ডিং
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান, মানবিক, ডেভেলপমেন্ট স্টাডিজ, মানবাধিকার বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি
অভিজ্ঞতা: ৫ বছর
অন্যান্য যোগ্যতা: ফান্ড সংগ্রহ, প্রোপোজাল তৈরি ও দাতা সংস্থার সঙ্গে সুসম্পর্ক রাখা
পদসংখ্যা: ১
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক, এই চুক্তি প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত স্থায়ী হবে।
দায়িত্বসমূহ
প্রকল্পের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ট্রাস্ট থেকে ফান্ড সংগ্রহের প্রোপোজাল তৈরি করা।
দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
চুক্তির শর্ত মেনে প্রকল্পের কাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তদারকি করা।
আরও পড়ুন: স্নাতক পাসেই অফিসার নেবে ট্রাস্ট ব্যাংক
ফান্ড সংগ্রহের রিপোর্ট ও ড্যাশবোর্ড নিয়মিত আপডেট রাখা।
টিমের সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে নির্দেশনা দেওয়া ও সহযোগিতা করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয়)
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল ও গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৪ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ