Dhaka Mail Logo

চাকরি

আইনজীবী নিচ্ছে ইউসিবি ব্যাংক, বয়সসীমা ৪০

চাকরি ডেস্ক

২৪ জুলাই ২০২৬, ১০:০৮ এএম

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধিত অ্যাডভোকেট হতে হবে। ৪০ বছর বয়সী নারী ও পুরুষদের আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি )

পদের নাম: ল অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: এলএলবি অথবা এলএলএম

অন্যান্য যোগ্যতা

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ল ফার্মে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।

হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমোদন রয়েছে।

ব্যাংকিং আইন, আর্থিক আইন এবং এনপিএল ম্যানেজমেন্টে দক্ষ।

এমএস অফিস, যোগাযোগ ও স্টেকহোল্ডার ম্যানেজমেন্টে পারদর্শী।

দায়িত্বসমূহ

বাদী হিসেবে মামলা দায়ের এবং আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত থাকা।

মামলার দ্রুত নিষ্পত্তির জন্য তদারকি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

আদালতের আদেশ, রায় ও ডিগ্রির কপি সংগ্রহ করা।

প্যানেল আইনজীবী, আদালত কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় রাখা।

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: অফিসার নেবে এনআরবিসি ব্যাংক, লাগবে এমএসসি ডিগ্রি

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ২৩ জুলাই ২০২৬

আবেদনের সময়সীমা: ১ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ