চাকরি ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
এসিআই মোটরস লিমিটেড অ্যাসিস্ট্যান্ট/প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই মার্কেটিংয়ে নূন্যতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে ৭ বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/প্রোডাক্ট ম্যানেজার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর
চাকরির ধরন: ফুল টাইম
কর্মক্ষেত্র: অফিস
আরও পড়ুন: পেট্রোম্যাক্স এলপিজিতে চাকরি, ওভারটাইম ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ৯ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ