Dhaka Mail Logo

চাকরি

পেট্রোম্যাক্স এলপিজিতে চাকরি, ওভারটাইম ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা

চাকরি ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১২:০০ পিএম

পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড মেইনটেন্যান্স বিভাগে সুপারভাইজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রার্থীকে অবশ্যই মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, ওভারটাইম ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড

পদের নাম: সুপারভাইজার 

বিভাগ: মেইনটেন্যান্স

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: যান্ত্রিক ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জ্ঞান

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

চাকরির ধরন: ফুল টাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: পুরুষ ম্যানেজার নেবে যমুনা গ্রুপ, বয়সসীমা ৪০

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: নারায়ণগঞ্জ

বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ওভারটাইম ভাতা, বিমা, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৯ জুলাই ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ