চাকরি ডেস্ক
২১ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) ডকুমেন্টেশন ইনচার্জ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিতদের বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)
পদের নাম: ডকুমেন্টেশন ইনচার্জ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অর্থ ও পরিকল্পনা বিভাগের আওতাধীন সকল নথিপত্র গ্রহণ ও ব্যবস্থাপনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
পড়ুন আরও: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে আকিজ গ্রুপ
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ২৬ বছর
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)
বেতন: ৩৫,০০০-৫০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদনের সময়সীমা: ৩১ জুলাই ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ