চাকরি ডেস্ক
২০ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম
কাস্টমার সার্ভিস অফিসার (টেলার) পদে নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি। স্নাতক ডিগ্রিধারী নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, এএমএল (AML) প্রবিধান এবং মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনাবলীতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই সিটিজেনস ব্যাংকে নিয়োগ
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন
শিক্ষানবিশকালে (ন্যূনতম ৬ মাস) মাসিক বেতন ৩৬,০০০ টাকা।
শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন হবে ৪৫,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: ইবিএল (EBL)-এর পিপল ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুবিধাদি।
আবেদনের সময়সীমা: ২৬ জুলাই ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ