চাকরি ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ০১:০১ পিএম
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে (বিইপিআরসি) ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬ মাস ব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রামের ২য় ব্যাচে ভর্তি চলছে। আগ্রহীদের ১৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
ইন্টার্নশিপ প্রোগ্রামের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)
ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস
মাসিক ভাতা: ১০,০০০ টাকা।
আরও পড়ুন: বিজিবিতে অসামরিক পদে ১৭৪ জনকে নিয়োগ
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা জ্বালানি/ বিদ্যুৎ–সংক্রান্ত গবেষণাকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ভূতত্ত্ব/পদার্থ/ফলিত পদার্থ/ রসায়ন/ফলিত রসায়ন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট ২০২৬
আবেদনের নিয়ম: গুগল ফর্মে আবেদন করতে হবে
শর্তাবলি
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে প্রাণ-আরএফএল গ্রুপ
স্নাতক/ স্নাতকোত্তর/ সমমান ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনকারী ইন্টার্নশিপে সুযোগ পাওয়ার পর সাপ্তাহিক কার্যদিবসে (সকাল ০৯:০০টা থেকে বিকেল ০৫:০০টা পর্যন্ত) এই ইন্টার্নশিপ ছাড়া অন্য কোনো শিক্ষা/প্রশিক্ষণ/চাকরিতে সম্পৃক্ত থাকতে পারবেন না।
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।