চাকরি ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ এএম
শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ সম্প্রতি তাদের ‘এইচআর, ট্রেইনি অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এমটিও’ (ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার) পদে ৫ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
বিভাগের নাম: এইচআর, ট্রেইনি অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট
শিক্ষাগত যোগ্যতা: এমটিও পদে আবেদনের জন্য প্রার্থীকে এইচআরএম বা ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: এই পদে অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি ফ্রেশাররাও আবেদনের সুযোগ পাবেন। তবে সংশ্লিষ্ট কাজে ১ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার পাবে।
প্রার্থীর ধরন: নিয়োগের ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বয়স: প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে
কর্মস্থল: নির্বাচিত প্রার্থীদের আরএফএল গ্রুপের ঢাকা (বাড্ডা) অফিসে কর্মরত থাকতে হবে।
বেতন ও সুবিধা
নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানি পলিসি অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নিয়ম ও বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
ডেডলাইন: আবেদন প্রক্রিয়া ১৬ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং চলবে ১৩ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত।
এজেড