চাকরি ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম
দেশের শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ সম্প্রতি তাদের ‘ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সহকারী কাস্টমস সরকার’ পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থীদের আবেদনের আহ্বান জানিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী কাস্টমস সরকার
আবেদনের যোগ্যতা: আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদসংখ্যা: পদসংখ্যা নির্দিষ্ট করা না থাকলেও, নির্বাচিত প্রার্থীদের চট্টগ্রাম জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুবিধা
নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে ইস্টার্ন ব্যাংক, জানুন আবেদনের যোগ্যতা
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নিয়ম ও বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা
আবেদন প্রক্রিয়া ১৬ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং চলবে ৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত।
এজেড