Dhaka Mail Logo

চাকরি

অ্যাপেক্সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি, সপ্তাহে ছুটি ২ দিন

চাকরি ডেস্ক

১৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের ইআরপি (ERP) ও আইটি বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: ইআরপি, আইটি

পদসংখ্যা: অনির্ধারিত

আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা: এসএপি এবিএপি (SAP ABAP) ডেভেলপমেন্ট এবং ইআরপি বাস্তবায়নে দক্ষ হতে হবে।

চাকরির ধরন ও কর্মস্থল

চাকরির ধরন: ফুলটাইম বা পূর্ণকালীন।

কর্মক্ষেত্র: সরাসরি অফিস।

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)।

বয়সসীমা: বিজ্ঞপ্তিতে বয়সের কোনো বাধ্যবাধকতা উল্লেখ করা হয়নি।

সুযোগ-সুবিধা ও বেতন

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী কর্মীরা নিম্নোক্ত সুবিধাগুলো পাবেন:

সাপ্তাহিক ২ দিন ছুটি।

প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা।

দুপুরের খাবার ও যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ)।

বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস।

জীবন বিমা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়।

ডে-কেয়ার সুবিধা এবং অ্যাপেক্স পণ্যে ফ্যামিলি ডিসকাউন্ট।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের বিস্তারিত নিয়মাবলী দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: আগামী ১৪ আগস্ট ২০২৬।

এজেড