Dhaka Mail Logo

চাকরি

বাংলাদেশ ব্যাংক নিয়োগ দেবে ৩৩ পদে

চাকরি ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী পরিচালক (পরিসংখ্যান)পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ২০০ টাকা।

পদের নাম ও বিবরণ

পদের নাম: সহকারী পরিচালক (গ্রেড–৯)

বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে।

আরও পড়ুন: ব্যাংক এশিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ

শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন শুরু: ১২ জুলাই ২০২৬

আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২৬

আরও পড়ুন: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে মোটা অংকের বেতনে চাকরি

আগ্রহীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

এএ