Dhaka Mail Logo

চাকরি

ট্যাসলক বাংলাদেশে ম্যানেজার পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

১৩ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল প্রযুক্তি ও ভেহিকেল সিকিউরিটি কোম্পানি 'ট্যাসলক' (Tasslock) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রমে গতিশীলতা আনতে ‘ম্যানেজার’ পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিচে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো-

পদের নাম: ম্যানেজার

যোগ্যতা ও দক্ষতা

আবেদনকারীকে অবশ্যই কোনো প্রতিষ্ঠানে ম্যানেজারিয়াল পদে কাজ করার ন্যূনতম ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নেতৃত্বের সক্ষমতা এবং যোগাযোগের দক্ষতা অত্যন্ত উন্নত হতে হবে।

সেলস, মার্কেটিং অথবা প্রযুক্তি খাতে কাজের অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীকে অবশ্যই দায়িত্বশীল, পরিশ্রমী এবং ফলাফলভিত্তিক মানসিকতার অধিকারী হতে হবে।

744598093_1030617892885652_7265755413291020651_n

পদের দায়িত্ব

কোম্পানির দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম সফলভাবে পরিচালনা করা।

সেলস, মার্কেটিং এবং টিম ম্যানেজমেন্ট কার্যক্রম নিয়মিত তদারকি করা।

ব্যবসার নতুন সুযোগ তৈরি করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করা।

আরও পড়ুন: বাংলাদেশে সিইও নিয়োগ দিচ্ছে ট্যাসলক, আবেদন করতে পারেন আপনিও

টিমকে নেতৃত্ব প্রদান এবং তাদের কাজের মান বা পারফরম্যান্স উন্নত করা।

প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সমন্বয় করে কাজ করা।

বেতন ও কর্মস্থল:

কর্মস্থল: বাংলাদেশ।

বেতন: ৪৫০০০ টাকা বা তার বেশি (প্রার্থীর অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধি পেতে পারে)।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) পাঠাতে হবে ই–মেইলে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

ই–মেইল ঠিকানা: tasslock@yahoo.com

হোয়াটসঅ্যাপ নম্বর: +৮৮০১৬৮৬৪৮০১৪০

এজেড