চাকরি ডেস্ক
১১ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর শূন্য পদে ১ হাজার ৪৬০ কর্মকর্তা-কর্মচারী (কম/বেশি) নিয়োগ দেওয়া হবে। ৭ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত। আগ্রহীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
পদের নাম: মিটার রিডার কাম-মেসেঞ্জার
লোকবল নিয়োগ: ১ হাজার ৪৬০ জন (কম/বেশি)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে।
আরও পড়ুন: পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ জনের চাকরির সুযোগ
গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে।
নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন ও ভাতা: ১৪,৭০০ টাকা।
বয়সসীমা: ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমা: ২১ জুলাই ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
এএ