চাকরি ডেস্ক
১১ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম
দৈনিক খোলা কাগজ অনলাইন বিভাগে সংবাদকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২ পদে কর্মী নিচ্ছে। আগ্রহীদের ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম ও বিবরণ
পদের নাম: সিনিয়র সাব এডিটর
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: জাতীয় গণমাধ্যমে (প্রিন্ট ও অনলাইন) ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা।
পদের নাম: সাব এডিটর
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
আরও পড়ুন: আপনি কি প্রবাসে থেকেও সাংবাদিকতা করতে চান?
অভিজ্ঞতা: জাতীয় গণমাধ্যমে (প্রিন্ট ও অনলাইন) ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা।
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
গণযোগাযোগ ও সাংবাদিকতায় ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করা আছে।
আবেদন প্রক্রিয়া
ই-মেইল: kholakagoja@gmail.com
ঠিকানা: বসতি হরাইজন, ১৭ বি, বাড়ি-২১, সড়ক-১৭, বনানী, ঢাকা।
আবেদনের সময়সীমা: ২০ জুলাই ২০২৬
এএ