চাকরি ডেস্ক
১০ জুলাই ২০২৬, ১১:১১ এএম
আপনি কি প্রবাসে থেকেও দেশের সঙ্গে নিজেকে সংযুক্ত রাখতে চান? এবার আপনার জন্য এলো এক সুবর্ণ সুযোগ। সংবাদপত্র 'প্রতিদিনের বাংলাদেশ' পরিবার তাদের কার্যক্রমের পরিধি বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে নতুন প্রতিনিধি নিয়োগ দিতে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপনি যদি নিজ এলাকায় ঘটে যাওয়া সব খবরাখবর সম্পর্কে সচেতন থাকেন এবং তা অন্যের কাছে তুলে ধরার আগ্রহ রাখেন, তবে আপনিও হতে পারেন এই পরিবারের একজন গর্বিত সদস্য।

প্রবাসীদের সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে বিজ্ঞাপনে আরও বলা হয়, আপনার আশেপাশে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সাংবাদিকতার এই যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিন। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন এবং প্রতিনিধি হওয়ার এই সুযোগটি কাজে লাগান।
আরও পড়ুন: দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীগণ আপনার সিভি বা বিস্তারিত তথ্যের জন্য ইমেইল করতে পারেন এই ঠিকানায়: pbjobs2020@gmail.com
এজেড