Dhaka Mail Logo

চাকরি

৭ পদে নিয়োগ দেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাকরি ডেস্ক

০৭ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ৭টি পদে ১২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনপত্র আগামী ২০ জুলাই পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারবেন প্রার্থীরা।

পদের নাম ও বিবরণ:

১. পদের নাম: পি এস টু ভিসি

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০

গ্রেড: ৭

বিভাগ: ভাইস-চ্যান্সেলর কার্যালয়

২. পদের নাম: নার্স

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০

আরও পড়ুন: ৫ জেলায় নিয়োগ দেবে শপআপ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

গ্রেড: ১০

বিভাগ: হেলথ কেয়ার সেন্টার

৩. পদের নাম: মেডিকেল টেকনিশিয়ান (প্যাথলজি/রেডিওগ্রাফী)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০

গ্রেড: ১৪

বিভাগ: হেলথ কেয়ার সেন্টার

৪. পদের নাম: বাজেট এক্সামিনার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন ১ লাখ ৩৫ হাজার

গ্রেড: ১১

বিভাগ: বাজেট সেকশন (অর্থ ও হিসাব বিভাগ)

৫. পদের নাম: ফটোগ্রাফার কাম ভিডিও অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

গ্রেড: ১১

বিভাগ: জনসংযোগ ও প্রকাশনা বিভাগ

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

আরও পড়ুন: দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে

গ্রেড: ১৬

বিভাগ: কৃষিতত্ত্ব বিভাগ, ফিশারিজ অনুষদ (ডিন অফিস), জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিভাগ

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮২৫০-২০০১০

গ্রেড: ২০

বিভাগ: ট্রেজারার অফিস

আরও পড়ুন: চাকরি দেবে এসিআই, যোগ্যতা এসএসসি পাস 

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী - পুরুষ

কর্মস্থল: পটুয়াখালী

আবেদন পদ্ধতি: অফলাইনে (সরাসরি অথবা ডাকযোগে)

আবেদন শুরু: ২৫ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি, পটুয়াখালী-৮৬৬০।

পদ অনুযায়ী ফির পরিমাণ

১-২ নং পদ: ৯০০ টাকা

৩-৬ নং পদ: ৬০০ টাকা

৭ নং পদ: ৫০০ টাকা

আবেদন ফি জমার ‍নিয়ম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দুমকি, পটুয়াখালী)-এর অনুকূলে রূপালী ব্যাংক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

আবেদনপত্র পাঠানোর সময় ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মূল কপি (টাকা জমার রশিদ) অবশ্যই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।

এএ