চাকরি ডেস্ক
০৭ জুলাই ২০২৬, ১০:১৬ এএম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ। ‘রিজিওনাল কোঅর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ জুলাই।
পদের নাম: রিজিওনাল কোঅর্ডিনেটর
পদ সংখ্যা: ৫টি
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী – পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ সমমান অথবা ডিপ্লোমা
অভিজ্ঞতা: ১ - ২ বছর (তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন)
বয়সসীমা: ২৫ - ৩৫ বছর
কর্মস্থল: বরিশাল, ঢাকা, লক্ষ্মীপুর, ফেনী ও নওগাঁ
বেতন ও অন্যান্য সুবিধা: ২০,০০০ - ২২,০০০ টাকা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সময়সীমা: ১১ জুলাই, ২০২৬
এনএম