Dhaka Mail Logo

চাকরি

প্রথম আলো তরুণ ও সৃজনশীল সাংবাদিক খুঁজছে 

চাকরি ডেস্ক

০৪ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম

দৈনিক সংবাদপত্র প্রথম আলোতে ক্যারিয়ার গড়ার সুযোগ। তরুণ, উদ্যমী ও সৃজনশীল সাংবাদিকদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের যোগ্যতা:

নিয়োগের জন্য প্রার্থীদের বেশ কিছু যোগ্যতা থাকতে হবে-

স্বীকৃত কোনো প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভালো ফলাফলসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষ হতে হবে।

আরও পড়ুন: মোবাইল সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার সুযোগ

ডিজিটাল মিডিয়ায় কাজের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে।

735210622_2455129388295729_1794178957725323979_n

মাল্টিমিডিয়া সাংবাদিকতায় পারদর্শী হতে হবে (স্মার্টফোনে দ্রুত সংবাদ লেখা, ভিডিও করা, ছবি তোলা ইত্যাদি)।

এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

এই পদের জন্য কোনো কাজের পূর্ব-অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বেতন ও আবেদনের নিয়ম

নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের career@prothomalo.com এই ইমেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৬।

এজেড