Dhaka Mail Logo

চাকরি

মোবাইল সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার সুযোগ

চাকরি ডেস্ক

০২ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম

মোবাইল জার্নালিস্ট বা মোজো পদে কর্মী নেবে সংবাদমাধ্যম ‘ঢাকা এক্সপ্রেস’। বার্তা বিভাগে কর্মী নেবে তারা। একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি পুরুষ প্রার্থীদের আবেদনের আহ্বান জানিয়েছে।

পদের নাম: মোজো রিপোর্টার

কর্মস্থল: ঢাকা (নিকুঞ্জ-১, খিলক্ষেত)

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা

১ থেকে ২ বছরের অভিজ্ঞসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সংবাদপত্র, সাময়িকী, অনলাইন নিউজ পোর্টাল কিংবা ওয়েব মিডিয়ায় কাজের পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নতুনরাও আবেদন করতে পারবেন।

অন্যান্য শর্তাবলী

প্রার্থীর বয়স অবশ্যই ৩০ থেকে ৩৫ বছর হতে হবে।

শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

সংবাদ সংগ্রহ, ভিডিও সম্পাদনা, ব্লগ কন্টেন্ট, চিত্রগ্রহণ ও ভিডিও চিত্র ধারণে পারদর্শী হতে হবে।

প্রধান দায়িত্ব

স্মার্টফোন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্রেকিং নিউজ লিখতে হবে।

চলতি ঘটনার তাৎক্ষণিক চিত্র ও সংবাদ সংগ্রহ করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক, ইউটিউব ও টিকটক) জন্য সংক্ষিপ্ত ও তথ্যবহুল ভিডিও প্রতিবেদন তৈরি করতে হবে।

সংবাদের প্রয়োজনে যেকোনো স্থানে যাতায়াত এবং দ্রুত সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রস্তুত করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

আরও পড়ু: সাংবাদিক নিয়োগ দেবে ঢাকা পোস্ট

যাতায়াত ভাতা এবং মোবাইল বিল সুবিধা।

ফ্রি লাঞ্চ সুবিধা।

বার্ষিক বেতন বৃদ্ধি এবং বছরে ২টি উৎসব বোনাস।

পেশাদার কাজের পরিবেশ এবং সাংবাদিকতার ওপর উন্নত প্রশিক্ষণের সুযোগ।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ঢাকা এক্সপ্রেসের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (thedhakaxpress.com) বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।

এএ