Dhaka Mail Logo

চাকরি

প্রথম আলোতে ক্যারিয়ার গড়ার সুযোগ

চাকরি ডেস্ক

০১ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

ডিজিটাল বিজনেস টিমে ক্যারিয়ার গড়তে চান? আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এলো প্রথম আলো। গণমাধ্যমটি ডিজিটাল বিজ্ঞাপন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী, এড অপারেশনস এবং জ্যেষ্ঠ নির্বাহী, এড সেলস এই দুই পদে কর্মী নেবে। 

আগ্রহীদের ই-মেইলের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

১. পদের নাম: জ্যেষ্ঠ নির্বাহী, এড অপারেশনস 

প্রধান কাজ:
ডিজিটাল বিজ্ঞাপন ক্যাম্পেইন সেটআপ, ট্র্যাকিং, মনিটরিং ও অপটিমাইজেশন।
গুগল এড ম্যানেজার ও ফেসবুক এড ম্যানেজার - এ ক্যাম্পেইন পরিচালনা।
ইল্ড বা ইনভেন্টরি ব্যবস্থাপনা।

ক্যাম্পেইনের পারফরম্যান্স (সিটিআর সিপিএম) বিশ্লেষণ, রিপোর্ট ও ইনসাইট তৈরি।
প্রযুক্তিগত সমস্যার সমাধান।

এড সেলস, প্রোডাক্ট, ফাইন্যান্স ও টেক টিমের সঙ্গে সমন্বয়।
এড নেটওয়ার্ক ও মনিটাইজেশন অংশীদারদের সঙ্গে যোগাযোগ রক্ষা।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

দক্ষতা ও অভিজ্ঞতা: 
গুগল এড ম্যানেজার ও ফেসবুক এড ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিকস টুল ব্যবহারে অভিজ্ঞ।
ক্যাম্পেইন পারফরম্যান্স বিশ্লেষণ ও রিপোর্ট তৈরিতে পারদর্শী ।
বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় যোগাযোগে সক্ষম।
অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল:  ঢাকা (প্রগতি ভবন, কারওয়ান বাজার)
বেতন-ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

২. পদের নাম: জ্যেষ্ঠ নির্বাহী, এড সেলস

প্রধান কাজ:

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও মিডিয়া এজেন্সির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন।
নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন।

ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজিটাল বিজ্ঞাপন সমাধান ও পিচ প্রস্তুত।
অভ্যন্তরীণ টিমের সাথে সমন্বয় করে ক্যাম্পেইন পরিচালনা, পারফরম্যান্স বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি।
নিয়মিত ক্লায়েন্ট ভিজিট এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার মানসিকতা।

শিক্ষাগত যোগ্যতা: 

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। মার্কেটিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

দক্ষতা ও অভিজ্ঞতা: 

গুগল এড ম্যানেজার, এআই এবং ডিজিটাল অ্যানালাইটিকস টুলস সম্পর্কে ধারণা।
বাংলা ও ইংরেজি ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা।
করপোরেট নেটওয়ার্কিংয়ের সক্ষমতা এবং লক্ষ্যভিত্তিক পরিবেশে কাজ করার মানসিকতা।
অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: ঢাকা (প্রগতি ভবন, কারওয়ান বাজার)
বেতন-ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

চাকরিপ্রত্যাশীদের career@prothomalo.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ জুলাই ২০২৬

এএ