images

চাকরি

দ্য ডেইলি স্টারে নিয়োগ বিজ্ঞপ্তি: ফিচার রাইটার হিসেবে কাজ করার সুযোগ

চাকরি ডেস্ক

১৩ জুন ২০২৬, ০২:৫৯ পিএম

দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ তাদের ‘স্লো রিডস’ (Slow Reads) টিমের জন্য একজন দক্ষ ফিচার রাইটার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা দীর্ঘ বা বিস্তারিত গল্প বলায়  পারদর্শী এবং সৃজনশীল পরিবেশে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

প্রধান দায়িত্বসমূহ:

‘স্লো রিডস’-এর জন্য মানসম্মত দীর্ঘ প্রবন্ধ ও ফিচার কন্টেন্ট নিয়ে গবেষণা, পরিকল্পনা ও তৈরি করা।

দ্য ডেইলি স্টারের সম্পাদকীয় মানদণ্ড অনুযায়ী আর্টিকেল লেখা, সম্পাদনা ও পরিমার্জন করা।

আরও পড়ুন: স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রয়োজনে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকার গ্রহণ করা।

মুদ্রণ ও ডিজিটাল উভয় মাধ্যমে কন্টেন্টের সঠিকতা ও গুণগত মান নিশ্চিত করা।

সম্পাদকীয় ও প্রোডাকশন টিমের সাথে সমন্বয় করে কন্টেন্টের উপস্থাপনা উন্নত করা।

722606290_1321494430165071_2904525616300047458_n_(1)

শিক্ষাগত যোগ্যতা:

সমাজবিজ্ঞান, ইংরেজি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, জনপ্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

তবে, যাদের অসাধারণ রাইটিং পোর্টফোলিও রয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতা:

কন্টেন্ট রাইটিং, সাংবাদিকতা, সম্পাদনা বা প্রকাশনা খাতে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

ফিচার রাইটিং বা ম্যাগাজিন পাবলিশিংয়ে অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

চমৎকার লেখনী, এডিটিং ও প্রুফরিডিং দক্ষতা থাকা জরুরি।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের ছবিসহ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ২০ জুন, ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য এবং আবেদনের জন্য বিজ্ঞাপনে দেওয়া কিউআর কোড স্ক্যান করে  আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

এজেড