চাকরি ডেস্ক
০৮ জুন ২০২৬, ১২:৩১ পিএম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা। ৯টি ভিন্ন পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ জুন।
পদের বিবরণ


আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়সসীমা: ১ জুন, ২০২৬ অনুযায়ী ১৮-৩২ বছর
তবে ৩, ৪ ও ৬ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না
আবেদন ফি: ১ নং পদের জন্য ১৬৮ টাকা
২-৭ নং পদের জন্য ১১২ টাকা
৮-৯ নং পদের জন্য ৫৬ টাকা
আবেদনের সময়সীমা: ২৮ জুন, ২০২৬ তারিখ (বিকেল ৫টা)
এনএম