চাকরি ডেস্ক
২৩ মে ২০২৬, ১১:৩৪ এএম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান। ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানগুলো। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২১ জুন।
পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়সসীমা: ১ এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী ২১-৩২ বছর (বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না)
আবেদন ফি: ২০০ টাকা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না
আবেদনের সময়সীমা: ২১ জুন, ২০২৬ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত)
এনএম