images

চাকরি

৫০০ জনকে চাকরি দেবে টিএমএসএস, অভিজ্ঞতা লাগবে না

চাকরি ডেস্ক

২৮ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। ‘ফিল্ড সুপারভাইজার (এফএস)’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৫ মে। 

পদের নাম: ফিল্ড সুপারভাইজার (এফএস)

পদ সংখ্যা: ৫০০টি 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা

বেতন ও অন্যান্য সুবিধা: ১৯,০০০ - ৩২,৪৪৫ টাকা

আবেদন পদ্ধতি: সরাসরি/ ডাক/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে

আবেদনের ঠিকানা: টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬
আবেদনের সঙ্গে সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ, সচল মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সন্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে
আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকার মানি রশিদ অথবা ব্যাংক জমার মূল রশিদ (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে

আবেদনের সময়সীমা: ২৫ মে, ২০২৬ 

এনএম