চাকরি ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গণমাধ্যম আজকের পত্রিকা। সাব এডিটর ও সিনিয়র সাব এডিটর পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩ মে।
পদের নাম: সাব এডিটর, সিনিয়র সাব এডিটর
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: সিনিয়র সাব-এডিটরের ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা। সাব-এডিটরের ক্ষেত্রে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা
প্রতিষ্ঠিত প্রিন্ট মিডিয়া বা অনলাইন নিউজ পোর্টালে অভিজ্ঞতা অগ্রাধিকার
বাংলা ভাষায় শুদ্ধ বানান ও ব্যাকরণে দক্ষতা
দ্রুত টাইপিং ও নিউজ হ্যান্ডলিংয়ে দক্ষতা
SEO (Search Engine Optimization) সম্পর্কে মৌলিক ধারণা
CMS (Content Management System) ব্যবহারে দক্ষতা
সংবাদ নির্বাচন ও এডিটরিয়াল জাজমেন্টে দক্ষতা
চাপের মধ্যে নির্ভুলভাবে এবং দ্রুত কাজ করার সক্ষমতা
টিমে কাজ করার মানসিকতা
ব্রেকিং নিউজ হ্যান্ডলিংয়ে দক্ষতা
ডিজিটাল মিডিয়া ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা
ভিডিও/মাল্টিমিডিয়া কনটেন্ট সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার
বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা (বনশ্রী)
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সময়সীমা: ৩ মে, ২০২৬
এনএম