চাকরি ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম
ইউএস-বাংলা গ্রুপের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা মেইল ডটকমে কাজ করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ এপ্রিল, ২০২৬।
১. বিপণন (Marketing) বিভাগ
পদের নাম: সহকারী ব্যবস্থাপক
পদ সংখ্যা: ১ জন
অভিজ্ঞতা: ৪-৫ বছর
পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ
পদ সংখ্যা: ২ জন
অভিজ্ঞতা: ১-২ বছর
যোগ্যতা ও শর্তাবলী:
নিউজপোর্টাল ও ডিজিটাল মার্কেটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
টার্গেটভিত্তিক কাজ করার মানসিকতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক।
২. ফিচার (Feature) বিভাগ
পদের নাম: সহ-সম্পাদক (সাব-এডিটর)
প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী
অভিজ্ঞতা: ১-২ বছর
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক
বিশেষ দক্ষতা ও দায়িত্ব:
জীবন-যাপন (Lifestyle), সাজসজ্জা, মানসিক স্বাস্থ্য, ক্যারিয়ার, প্যারেন্টিং এবং ঘর-গৃহস্থালির আধুনিক টিপস নিয়ে সৃজনশীল লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজি থেকে সাবলীল ও প্রাঞ্জল বাংলা অনুবাদের দক্ষতা থাকতে হবে।
শুদ্ধ বানান, বাংলা ব্যাকরণ এবং দ্রুত টাইপিংয়ে পারদর্শিতা।
সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বুঝে কন্টেন্ট প্ল্যানিং এবং খবরের আড়ালের খবর খুঁজে বের করার সক্ষমতা।
সাধারণ তথ্যাবলী:
চাকরির ধরন: ফুল টাইম।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: ঢাকা মেইলের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল, ২০২৬।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) পাঠাতে হবে এই ই-মেইল ঠিকানায়: hr@dhakamail.com (অবশ্যই ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে)
এজেড