images

চাকরি

মেঘনা গ্রুপে চাকরি, বয়সসীমা নেই

চাকরি ডেস্ক

১৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৪ এপ্রিল। 

বিভাগের নাম: করপোরেট সেলস

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদ সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং

অভিজ্ঞতা: ৩ বছর

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 

আবেদনের সময়সীমা: ৪ এপ্রিল, ২০২৬ 

এনএম