চাকরি ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। উক্ত মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ICT Division) রাজস্ব খাতভুক্ত ৫টি ভিন্ন ভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ মার্চ।
পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ২টি
২. ক্যাশিয়ার: ১টি
৩. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ২টি
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫টি
৫. অফিস সহায়ক: ১৪টি
বয়সসীমা: ১ জানুয়ারি ,২০২৬ তারিখ হিসেবে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে
তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://ictd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে
আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
অনলাইনে আবেদন শুরুর সময়: ১০ মার্চ, ২০২৬ (সকাল ১০টা)
আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৬, (বিকাল ৫টা)
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন-

এনএম