চাকরি ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ‘ফ্রন্টএন্ড ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ মার্চ।
পদের নাম: ফ্রন্টএন্ড ইঞ্জিনিয়ার
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই/সিএস/আইটি/সমমান)
অভিজ্ঞতা: ২-৬ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২২-৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন
আবেদনের সময়সীমা: ৮ মার্চ, ২০২৬
এনএম