Dhaka Mail Logo

চাকরি

৫০ জনকে চাকরি দেবে যমুনা গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

চাকরি ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট প্লাজা ম্যানেজার (ট্রেইনি এপিএম)’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি। 

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট প্লাজা ম্যানেজার (ট্রেইনি এপিএম)

পদ সংখ্যা: ৫০টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ২-৫ বছর (তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন) 

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: ২৫-৩৫ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 

আবেদনের সময়সীমা: ৩১ জানুয়ারি, ২০২৬ 

এনএম