Dhaka Mail Logo

চাকরি

যমুনা টেলিভিশন নিউজরুমে দক্ষ ও যোগ্য কর্মী খুঁজছে

চাকরি ডেস্ক

২২ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পিএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি যমুনা টেলিভিশন। ‘নিউজরুম এডিটর’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ অক্টোবর। 

পদবী: নিউজরুম এডিটর 

দায়িত্ব: সারাদেশের বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ ও যাচাই করে সংক্ষিপ্ত স্ক্রিপ্ট তৈরি করা
অন-এয়ার সম্প্রচারের জন্য সংবাদ বাছাই, সম্পাদনা ও হালনাগাদ কনটেন্ট প্রস্তুত করা

দক্ষতা ও যোগ্যতা:

• সংবাদ স্ক্রিপ্ট লেখা ও সম্পাদনায় দক্ষতা
• নির্ভুল বানান ও ভাষা প্রয়োগে পারদর্শিতা
• তীক্ষ্ণ নিউজ সেন্স ও সময়জ্ঞান
• শুদ্ধ উচ্চারণ ও স্পষ্ট উপস্থাপনা দক্ষতা
• ন্যূনতম স্নাতক ডিগ্রি (সাংবাদিকতা বিভাগে অগ্রাধিকার)

কর্মপরিধি: পূর্ণকালীন
রোটেশনাল শিফট ভিত্তিক কাজ

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই ঠিকানায় career@jamunatv.net সিভি পাঠান 
সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে

আবেদনের সময়সীমা: ২২ অক্টোবর, ২০২৫ (শর্টলিস্টেড প্রার্থীদের পরবর্তী ধাপে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে)