চাকরি ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা। ‘নির্বাহী, ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৫ অক্টোবর।
পদের নাম: নির্বাহী, ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট
পদ সংখ্যা: অনির্ধারিত
কাজের ধরন: কোম্পানির ওয়েবসাইটে প্রাসঙ্গিক বিষয়বস্তু প্রকাশের জন্য তৈরি করা
ই-পেপার প্রকাশের জন্য প্রস্তুত করা
সোশ্যাল মিডিয়ায় সংবাদ, ভিডিও, ছবি বা কার্ড পোস্ট করা
চাকরির ধরন: পূর্ণাঙ্গ কর্মঘণ্টা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান পাস
অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর অভিজ্ঞ হতে হবে। প্রার্থীকে ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল কনটেন্ট এডিটিং টুলসের বিষয়ে অভিজ্ঞ হতে হবে
প্রার্থীকে গ্রুপ অব কোম্পানিজ, পত্রিকা বা ম্যাগাজিন, অনলাইন সংবাদপত্র বা সংবাদ পোর্টালে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে
দক্ষতা: প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে
ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক পেজ নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
সংবাদ পরিবেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। সংবাদপত্র ওয়েবসাইটের সঙ্গে প্রাসঙ্গিক খবরের বিষয়ে ধারণা থাকতে হবে
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা
হলিডে ডিউটি অ্যালাউন্স
লেট নাইট ড্রপ সুবিধা
বাৎসরিক ইনক্রিমেন্ট
বছরে দুটি উৎসব ভাতা
দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং ও ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ রয়েছে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের পদের নাম উল্লেখ করে career@ajkerpatrika.com—এই মেইলে সিভি পাঠাতে হবে
আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর, ২০২৫