Dhaka Mail Logo

চাকরি

১০০ জনকে চাকরি দেবে যমুনা গ্রুপ, অভিজ্ঞতা লাগবে না 

চাকরি ডেস্ক

১২ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ নভেম্বর। 

বিভাগের নাম: প্লাজা সেলস

পদের নাম: এক্সিকিউটিভ

পদ সংখ্যা: ১০০টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বনিম্ন ২২ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 

আবেদনের সময়সীমা: ৮ নভেম্বর, ২০২৫ 

এনএম