চাকরি ডেস্ক
০৯ জুন ২০২৫, ০১:২৩ পিএম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ জুন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
বিভাগের নাম: মেম্বার সার্ভিস ডিপার্টমেন্ট, হোলসেল ক্লাব লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ১-৩ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২০-৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ১৫,০০০-১৮,০০০ টাকা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সময়সীমা: ৩০ জুন, ২০২৫
এনএম