images

চাকরি

১৬ পদে ৬৬ জনকে চাকরি দেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

চাকরি ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৫, ১১:০৬ এএম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানটি ১৬টি পদে ৬৬ জনকে চাকরি দেবে। আগ্রহীরা আগামী ২ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: ৭৩ জনকে নিয়োগ দেবে বিআইডব্লিউটিএ

কর্মস্থল: যেকোনো স্থান

বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

job

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: SSLCOMMERZ এর মাধ্যমে ১-৫ নং পদের জন্য ২০০ টাকা, ৬-১৪ নং পদের জন্য ১০০ টাকা, ১৫-১৬ নাং পদের জন্য ৫০ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২ মার্চ ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এজেড