Dhaka Mail Logo

চাকরি

এসএসসি পাসে মীনা বাজারে চাকরি, বেতন ছাড়াও আছে অনেক সুবিধা 

চাকরি ডেস্ক

৩১ আগস্ট ২০২৪, ০৬:৪৫ পিএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম সুপার শপ মীনা বাজার। ‘ডেলিভারি বাইক রাইডার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৬ সেপ্টেম্বর। 

পদের নাম: ডেলিভারি বাইক রাইডার

পদ সংখ্যা: ১০টি 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: ১৮-২৮ বছর

কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আবাসিক)

বেতন: ১২,০০০-১৩,০০০ টাকা

অন্যান্য সুযোগ সুবিধা: বাইক এবং বাইকের ফুয়েল বিল অফিস থেকে দেওয়া হবে
উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ এক হাজার টাকা
লক্ষ্যভিত্তিক সেলস ইনসেনটিভ
পার ডেলিভারি কমিশন-১০ টাকা
মোবাইল বিল- ৩০০ টাকা (মাসিক)
সাপ্তাহিক এক দিন ছুটি (রোস্টার অনুযায়ী)
বার্ষিক বেতন পর্যালোচনা 
ঈদ বোনাস- বছরে ২টি 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ২৬ সেপ্টেম্বর, ২০২৪