চাকরি ডেস্ক
০৭ মে ২০২৪, ১১:৩২ এএম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গাড়িচালক পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইন ও ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ মে।
পদের নাম: গাড়িচালক (অস্থায়ী)
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান
অভিজ্ঞতা: গাড়িচালক হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা
অন্যান্য শর্তাবলি: প্রার্থীকে অবশ্যই কার/ মাইক্রোবাস/জীপ/ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে
ফিল্ড/প্র্যাক্টিক্যাল/মৌখিক পরীক্ষার জন্য কোন ভ্রমণভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না
নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যেকোনো অফিস/শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে।
প্রার্থীর ধরণ: পুরুষ
বয়সসীমা: ২০ মে, ২০২৪ ইং তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী
নিয়োগ পদ্ধতি: প্রার্থীগণের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে
সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীগণকে ফিল্ড / প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে
ফিল্ড/প্র্যাক্টিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সময়সীমা: ৩০ মে, ২০২৪
সম্পূর্ণ বিজ্ঞপ্তি
