images

চাকরি

আর্মি মেডিকেল কলেজে ৪ পদে ৬ জনের চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৩ এএম

বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি এই প্রতিষ্ঠানটি চারটি পদে ৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ডিজিকনে ২০০ জনের চাকরি, শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ

প্রতিষ্ঠানের নাম: আর্মি মেডিকেল কলেজ, বগুড়া

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: বগুড়া সেনানিবাস

army

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা amcb.edu এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: চিফ অ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাস, বগুড়া।

আবেদন ফি: ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বগুড়া সেনানিবাস শাখার অনুকূলে চিফ অ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর ১ নং পদের জন্য ১,৫০০ টাকা, ২-৩ নং পদের জন্য ১০০০ টাকা, ৪ নং পদের জন্য ৭০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের রশিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ মার্চ ২০২৪

এজেড