images

চাকরি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশাল নিয়োগ

চাকরি ডেস্ক

০৩ জুলাই ২০২৩, ০২:২১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্প্রতি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫২টি ভিন্ন পদে মোট ৫৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৫ জুলাই। 
   
প্রতিষ্ঠানের নাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
 
১. পদের নাম: কনসালট্যান্ট
পদসংখ্যা: ৯৬টি 
শিক্ষাগত যোগ্যতা: ক. বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা সমমান ডিগ্রি
খ.  নির্দিষ্ট বিষয়ে এমডি বা এমএস, এফসিপিএস/সিসিএম/ ডিএমআরটি/ডিএমআরডি/ডিএমপিএম/এমফিল অথবা সমমানের ক্লিনিক্যাল পোস্টগ্র্যাজুয়েট। পোস্টগ্র্যাজুয়েট যোগ্যতা অবশ্যই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে। উল্লিখিত মানের অথবা সমমানের পোস্টগ্র্যাজুয়েট যোগ্যতা থাকা অপরিহার্য বলে বিবেচিত হবে
গ. অ্যানেসথেসিয়ার ক্ষেত্রে এমডি, এফসিপিএস, এফএফএ, ডিপ্লোমা
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর (বিএসএমএমইউর সংশ্লিষ্ট বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)
গ্রেড: ৬ 
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা 

২. পদের নাম: মেডিকেল অফিসার (মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিকস)
পদসংখ্যা: ৬০টি
শিক্ষাগত যোগ্যতা: ক. বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা সমমান ডিগ্রি
খ. বিএমডিসি কর্তৃক স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত। বিভাগীয় প্রার্থী ও বিএসএমএমইউ থেকে প্রাপ্ত পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)
গ্রেড: ৯ 
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

 ৩. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ২২৫টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর  
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা 

৪. পদের নাম: তত্ত্বাবধায়ক প্রকৌশলী
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: ক. সব পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ সিভিল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
অভিজ্ঞতা: ক. বিশ্ববিদ্যালয়ে অথবা সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ন্যূনতম ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা
খ. নির্বাহী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল) সমমানের পদে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে 
বয়সসীমা: সর্বোচ্চ ৪৮ বছর (অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য) 
গ্রেড: ৪ 
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা 

৫. পদের নাম: অতিরিক্ত পরিচালক (অর্থ)
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম  দ্বিতীয় শ্রেণি/ বিভাগসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক (সম্মান)/ বিবিএ/ এমবিএ সমমান ডিগ্রি থাকতে হবে
অভিজ্ঞতা: ক. সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির কর্মচারী পদে ন্যূনতম ১২ বছরের চাকরির অভিজ্ঞতা
খ. সপ্তম গ্রেডে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে  
বয়সসীমা: সর্বোচ্চ ৪৮ বছর
গ্রেড: ৪ 
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা 

৬. পদের নাম: পরিচালক (আইটি)
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: ক. সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে
অভিজ্ঞতা: ক. সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির কর্মচারী পদে ন্যূনতম ১২ বছরের চাকরির অভিজ্ঞতা
খ. প্রোগ্রামার (আইটি)/ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (আইটি)/ সহকারী পরিচালক (আইটি) সপ্তম গ্রেডে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর 
গ্রেড: ৫ 
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা 

৭. পদের নাম: পারফিউশনিস্ট
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: ক. সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিদ্যা/ পদার্থবিদ্যায় স্নাতকসহ (সম্মান) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল পারফিউশন/ এমবিবিএস ডিগ্রিপ্রাপ্ত হতে হবে
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
বয়স: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ৯  
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা 

৮. পদের নাম: চিফ শেফ
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান/ কলা/ সামাজিক বিজ্ঞান/ বাণিজ্য-সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে
অভিজ্ঞতা: বিশ্ববিদ্যালয়ে অথবা সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত/ বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৬ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)
গ্রেড: ৯ 
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা 

৯. পদের নাম: ইকোল্যাব টেকনিশিয়ান
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সমমানসহ পাবলিক প্রতিষ্ঠান থেকে তড়িৎ কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন 
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১০   
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা 

১০. পদের নাম: ইলেকট্রোফিজিওলজি টেকনিশিয়ান
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ পাবলিক প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল/ বায়োমেডিকেল) অথবা জীববিদ্যা/ পদার্থবিদ্যাসহ বিএসসি ডিগ্রি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে 
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) 
গ্রেড: ১০ 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা 

১১. পদের নাম: ইটিটি টেকনিশিয়ান
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ পাবলিক প্রতিষ্ঠান থেকে তড়িৎ কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা জীববিদ্যা/ পদার্থবিদ্যাসহ বিএসসি ডিগ্রি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে 
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১০ 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা 

১২. পদের নাম: সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট
পদসংখ্যা: ২টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সনদপ্রাপ্ত
অভিজ্ঞতা: বিশ্ববিদ্যালয়ে অথবা সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব/রেডিওগ্রাফি) পদে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩৬ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য) 
গ্রেড: ১০ 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা 

১৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বায়োমেডিকেল)
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ পাবলিক প্রতিষ্ঠান থেকে ইলেকট্রো মেডিকেল/ বায়োমেডিকেল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১০ 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

১৪. পদের নাম: সহকারী শেফ
পদসংখ্যা: ৪টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সনদপ্রাপ্ত হতে হবে
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১০ 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা 

১৫. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি। সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি। স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র থেকে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম এক বছর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে
অভিজ্ঞতা: সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি মাধ্যমে কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে ২০ ও ২৫ শব্দ হতে হবে।
বয়সসীমা: বয়স সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) 
গ্রেড: ১১ 
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা 

 ১৬. পদের নাম: রেসপিরেটরি থেরাপিস্ট
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত
অভিজ্ঞতা: ডিপ্লোমাধারীদের মধ্যে রেসপিরেটরি থেরাপিস্টে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) 
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা   

১৭. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট
পদসংখ্যা: ২টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব থাকতে হবে 
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

১৮. পদের নাম: হোমেডায়ালাইসিস টেকনিশিয়ান
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদপ্রাপ্ত
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়স: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১৪ 
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা 

১৯. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান
পদসংখ্যা: ২টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস
অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) 
গ্রেড: ১৪ 
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা 

২০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩টি 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ সমমান ডিগ্রি। সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি। স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র থেকে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম এক বছর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে
অভিজ্ঞতা:  সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত / আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি মাধ্যমে কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে ২০ ও ২৫ শব্দ হতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা 

২১. পদের নাম: সহকারী কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: ক. সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ এইচএসসি বা সমমান পাস
খ. বাংলা ও ইংরেজি মাধ্যমে কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে ২০ ও ২৫ শব্দ হতে হবে। সরকার স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র থেকে ছয় মাসের কোর্স সম্পন্ন হতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১৪ 
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা 

২২. পদের নাম: সহকারী স্টুয়ার্ড
পদসংখ্যা: ৯টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১৫ 
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা 

২৩. পদের নাম: টেকনিশিয়ান (ইঞ্জিনিয়ারিং)
পদসংখ্যা: ৭টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে
অভিজ্ঞতা: সিভিল/ যান্ত্রিক/ তড়িৎ/ বায়োমেডিকেল/ আইটি প্রকৌশল কাজে অভিজ্ঞতাসম্পন্ন ও সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

২৪. পদের নাম: ইসিজি টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন ও সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়স: বয়স অনূর্ধ্ব ৩০ বছর 
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

২৫. পদের নাম: পেসমেকার টেকনিশিয়ান
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা 

২৬. পদের নাম: এন্ডোস্কপি ও কোলনস্কপি সহকারী
পদসংখ্যা: ২টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা:  সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

২৭. পদের নাম: পেশেন্ট সার্ভিস ম্যানেজার
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়স: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

২৮. পদের নাম: লিফট অপারেটর
পদসংখ্যা: ৬টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) 
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

২৯. পদের নাম: ওটি টেকনিশিয়ান
পদসংখ্যা: ১২টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) 
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৩০. পদের নাম: ক্যাথল্যাব সহকারী
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)  
গ্রেড: ১৬  
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৩১. পদের নাম: ইমেজিং সহকারী
পদসংখ্যা: ৪টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)  
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৩২. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৫টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন ও গাড়িচালকের লাইসেন্স থাকতে হবে। ভারী যান চালনার লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড; ১৬   
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৩৩. পদের নাম: ইকোল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২টি 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) 
গ্রেড: ১৯ 
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা  

৩৪. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৪টি 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) 
গ্রেড: ১৯ 
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা 

৩৫. পদের নাম: এমএলএসএস
পদসংখ্যা: ১৫টি 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) 
গ্রেড: ২০ 
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা 

৩৬. পদের নাম: পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট (ওয়ার্ড বয়)
পদসংখ্যা: ২০টি 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: আইসিইউ/ সিসিইউ/ পিআইসিইউ/ ইমারজেন্সি কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) 
গ্রেড: ২০ 
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা 

৩৭. পদের নাম: ইআরসিপি সহকারী (ওটি বয়)
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) 
গ্রেড: ২০ 
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা 

৩৮. পদের নাম: আলট্রাসনোগাইডেট প্রসিডিওর সহকারী (ওটি বয়)
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)  
গ্রেড: ২০  
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

৩৯. পদের নাম: ভাসকুলার ল্যাব সহকারী (ওটি বয়)
পদসংখ্যা: ২টি 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)  
গ্রেড: ২০ 
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা 

৪০. পদের নাম: ওটি বয়
পদসংখ্যা: ৫টি 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)  
গ্রেড: ২০ 
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা 

৪১. পদের নাম: সহকারী নিউট্রিশনিস্ট
পদসংখ্যা: ৩টি 
শিক্ষাগত যোগ্যতা: সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ বিভাগসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)  
গ্রেড: ১০ 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা 

৪২. পদের নাম: চিলার অপারেটর
পদসংখ্যা: ৪টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা:  অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)  
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৪৩. পদের নাম: বয়লার অপারেটর

৪৪. পদের নাম: প্লাম্বার
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণ। সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)  
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৪৫. পদের নাম: কাঠমিস্ত্রি
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য
অভিজ্ঞতা: সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণ। সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)   
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৪৬. পদের নাম: সাবস্টেশন অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড থেকে এ বি সি লাইসেন্সধারী হতে হবে
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)   
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৪৭. পদের নাম: দরজি
পদসংখ্যা: ১টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)   
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৪৮. পদের নাম: টেকনিশিয়ান (আইটি-নেটওয়ার্ক/হার্ডওয়্যার)
পদসংখ্যা: ৩টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে
অভিজ্ঞতা: আইটি প্রকৌশল কাজে অভিজ্ঞতাসম্পন্ন ও সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)   
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৪৯. পদের নাম: টেকনিশিয়ান (মেডিকেল গ্যাস)
পদসংখ্যা: ৩টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: মেডিকেল গ্যাস ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)   
গ্রেড: ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৫০. পদের নাম: অপারেটর (সিএসএসডি)
পদসংখ্যা: ৪টি 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতা: সিএসএসডি ও অটোক্ল্যাভ পরিচালনায় টেকনিক্যালি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)   
গ্রেড; ১৬ 
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৫১. পদের নাম: মালি
পদসংখ্যা: ২টি 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দশম শ্রেণি
অভিজ্ঞতা: সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড; ২০    
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা 

৫২. পদের নাম: ধোপা
পদসংখ্যা: ৬টি 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ দশম শ্রেণি
অভিজ্ঞতা: সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)
গ্রেড: ২০ 
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা 

চাকরির ধরন: স্থায়ী 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ 

বয়সসীমা: ২৫ জুলাই ২০২৩ তারিখ হিসেবে ১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ পর্যন্ত শিথিলযোগ্য)। ২৫ মার্চ ২০২০ তারিখ যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হয়েছে, তারাও আবেদন করতে পারবেন

আবেদন ফি: ৪র্থ থেকে ১০ম গ্রেডের জন্য ১ হাজার ২০০ টাকা 
১১ থেকে ২০ তম গ্রেডের জন্য ১ হাজার টাকা 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 

আবেদনের সময়সীমা: ২৫ জুলাই ২০২৩

এসবিএ