আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ০৩:৫১ পিএম
নেপালের ইয়েতি এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না। রোববার (১৫ জানুয়ারি) পোখারার কাছাকাছি জায়গায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ৪ ক্রুসহ মোট ৭২ জন আরোহী ছিলেন।
নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস জানায়, ৭২ জন আরোহীর মধ্যে ১৫ জন বিদেশি ও ৫৭ জন নেপালের নাগরিক।
১৫ জন বিদেশি নাগরিকের মধ্যে ভারতের ৫ জন, রাশিয়ার ৪ জন, কোরিয়ার ২ জন এবং অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা ও ফ্রান্সের ১ জন করে রয়েছেন।
দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
কাঠমাণ্ডু থেকে দেশটির অন্যতম পর্যটন নগরী পোখারায় রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
জেএম/আইএইচ